এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১২ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে এই হামলার ঘটনা ঘটে। শনিবার ভোর থেকে চালানো এই আক্রমণকে অঞ্চলটিতে চলমান উত্তেজনার এক নতুন ও উদ্বেগজনক অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তুর্কি সংবাদমাধ্যম 'ইয়েনি সাফাক'-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি দৈনিক 'ইয়েদিওথ আহরোনথ' জানিয়েছে, বেইত শেমেশ শহরের একটি আবাসিক এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অন্তত ১০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এলাকায় থাকা ডজনখানেক গাড়িও দুমড়েমুচড়ে গেছে।
প্রাথমিকভাবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর তথ্যে ৫ জন আহতের কথা জানানো হলেও, উদ্ধার তৎপরতা শেষে আহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, শনিবার ভোর থেকে ইরান একাধিক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই আক্রমণগুলোকে তৃতীয় ও চতুর্থ ধাপের হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে হামলাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী ও সমন্বিত হচ্ছে।
এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হামলার ভয়াবহতা ও আবাসিক এলাকায় ক্ষতির পরিমাণ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জুন ২৭, ২০২৬
ডিসেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।