এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বালুমহাল আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত উপজেলার হাটকৃষ্ণপুর বাজার ও এর আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে সদরপুর থানা পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো:
১. মো. সোলায়মান (৪২), পিতা: আবুল কাশেম, হাটকৃষ্ণপুর—৩,০০০ টাকা।
২. সুব্রত চন্দ্র বণিক (২৮), পিতা: জগবন্ধু বণিক, কৃষ্ণপুর—২,০০০ টাকা।
৩. নর উত্তম মালো, পিতা: সমিশ্বর মালো, কৃষ্ণপুর—৩,০০০ টাকা।
এছাড়া, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আলমগীর ভূঁইয়াকে (৩৫) ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর এলাকার সামচু ভূঁইয়ার ছেলে। জরিমানার এই ঘটনাটি ঘটেছে সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকের ডাঙ্গী এলাকায়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নভেম্বর ২২, ২০২৫
এপ্রিল ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।