এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) এর উদ্যোগে Empowering Communities for Children's Rights (ECCR) Project-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাইজিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিখায়েল মধু। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (ইসিসিআর প্রকল্প) রেজিনা জয়ধর, প্রকল্প অফিসার যিলিস্কেল ইজারাদার এবং প্রকল্প অফিসার (এফডিসিএস) উজ্জ্বল গাঠিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রকল্পের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশ।
এ সময় বক্তারা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের অধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অক্টোবর ২৭, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।