এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের পারস্পরিক যোগসাজশ বা কারসাজির কারণেই বাজারে এলপি গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রতিটি জেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বাড়িয়েছে। কিন্তু দাম বাড়ার এই আশঙ্কাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আগেভাগেই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। যার ফলে বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বাজারের এই অস্থিরতা কাটাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, এলপিজির দামে এই অস্বাভাবিকতার কোনো বাস্তবসম্মত কারণ নেই, এটি পুরোটাই কারসাজির ফল। তাই পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিপরিষদ সচিবকে (কেবিনেট সেক্রেটারি) নির্দেশ দেওয়া হয়েছে, যেন প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কারা এই কারসাজির নেপথ্যে রয়েছে—এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেন, মূলত খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই সিন্ডিকেট করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।