এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন শর্তে পুনরায় চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে সোমবার (২৭ জুলাই) প্রতিষ্ঠানটির লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট তদন্ত কমিটির সন্তোষজনক প্রতিবেদনের ভিত্তিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হলো। তবে হাসপাতালটিকে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে নিম্নলিখিত তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে:
শর্তসমূহ:
১. আইন প্রতিপালন: ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব ধরনের নির্দেশনা নিরবচ্ছিন্নভাবে মেনে চলতে হবে।
২. চিকিৎসক ও নার্স নিয়োগ: লাইসেন্সের শর্ত অনুযায়ী হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
৩. আইনানুগ ব্যবস্থা: বর্ণিত শর্তাবলী পরিপালনে কোনো প্রকার ব্যর্থতা বা ব্যত্যয় ঘটলে, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
মার্চ ২৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।