এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি নির্মাণাধীন দুই তলা বসতবাড়ি থেকে এক রংমিস্ত্রির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
একই ঘটনায় অপর এক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা বসতবাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতর থেকে রংমিস্ত্রি শাকিল (৩০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলের পিতার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, ওই নির্মাণাধীন ভবনে ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। তারা হলেন, শাকিল (৩০) এবং নুর হোসেন (৩৫)। নুর হোসেনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামে।
ঘটনার দিন বিকেলে রংমিস্ত্রিদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে আসেন ঠিকাদার গোবিন্দ বিশ্বাস। এ সময় তিনি তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলকে মৃত অবস্থায় দেখতে পান। পরে অপর রংমিস্ত্রি নুর হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ২৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৯ আগস্ট, ২০২৬
ভারত | ২৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ২৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ২৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।