এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম হাবিব শেখ (৪২)। তিনি নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার লিয়াকত শেখের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২) এবং অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭) রয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জামাল উদ্দিন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, ঘটনার সময় হাবিব শেখ তার পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে হাবিব শেখ এগিয়ে এলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ধারণা, হার্ট অ্যাটাকে হাবিব শেখের মৃত্যু হতে পারে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, মারামারির ঘটনার পর শরিফুল শেখ ও টোকন শেখ হাবিব শেখকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুটি সংঘর্ষজনিত নাকি হার্ট অ্যাটাকের কারণে—তা তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।