এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মা বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি এখনই দেশে ফিরতে পারছেন না—কারণ সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না, বরং বহু রাজনৈতিক ও বাস্তবিক বিষয় বিবেচনায় নিতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা তাঁর তীব্র হলেও বাস্তবতার কারণেই সে সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি উল্লেখ করেন, পরিবার হিসেবে তাঁরা মানুষের দোয়া, দেশি-বিদেশি চিকিৎসকের সহায়তা এবং বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সহযোগিতায় কৃতজ্ঞ।
তারেক রহমান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে চিকিৎসা পরিচালনা করছেন। তিনি দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
বেগম খালেদা জিয়া কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল না থাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র উদ্বেগ বাড়ছে।
জুন ২৩, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।