এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী মামুন (৩৫) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বিশেষ অভিযান চালিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন সাভারের তেঁতুলঝোড়া ভরারী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, মামুন নিজেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পরিচয় দিতেন। এছাড়াও তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছাত্র হত্যা মামলার আসামি হওয়া ছাড়াও মামুন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।