এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষার নামে ‘কুফরি-বেদাত’ ছড়িয়ে দেওয়ার অভিযোগে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর অরুয়াইল বাজারে “অরুয়াইল–পাকশিমুলের ধর্মপ্রাণ মুসলমান” ব্যানারে এ বিক্ষোভ বের হয়। মিছিলটি অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাজী আজিজ, হাজী বাবুল মিয়া, মাওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মেধাবৃত্তি পরীক্ষার নামে নাস্তিকতামূলক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা ঈমান ও ধর্মবিরোধী কাজ। তারা বলেন, “ঈমানবিরোধী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। প্রধান শিক্ষক শেখ সাদীকে দ্রুত অপসারণ করতে হবে, বিতর্কিত বইগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
ফেব্রু ১১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ জুন, ২০২৬
নোয়াখালী | ২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ জুন, ২০২৬
নওগাঁ | ২ জুন, ২০২৬
কুমিল্লা | ২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।