এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আযহার কেন্দ্র করে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাটে চলছে বেচাকেনা। তবে এখানে ক্রেতা কম থাকায় হতাশা প্রকাশ করছে বিক্রেতারা। তারা বলছেন উপযুক্ত দাম না পেলে ঈদের পরে যে কোন হাটে গরুগুলোকে বিক্রয় করতে হবে। অনেকে আবার কিছুটা লাভ হলেও গরু গুলোকে বিক্রি করতে চাচ্ছেন।
অন্যদিকে ক্রেতারা চাচ্ছেন একটু কম দামে ভালো একটা গরু
ক্রয় করবেন তারা।
শনিবার বিকেলে এখানে পরিদর্শন কালে দেখা গেছে এখানে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা বেশি। তাছাড়া দাম ও নাগালের মধ্যে। মোটামুটি ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে একটা মাঝারি কিংবা ছোট গরু কেনা সম্ভব। এদিকে এখানে মোঃ ইউনুস নামে এক ব্যক্তি ঈদ উপলক্ষে সবচাইতে বড় গরু নিয়ে এসেছেন সেটি দাম চাচ্ছেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
তবে তিনি ৩ লাখ টাকার নিচে এই গরু বিক্রি করবেন না বলে জানান।
এদিকে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন তারা প্রতি লাখে ৩০০০ টাকা করে হাসিল নিচ্ছেন। তারা বলছেন এখানকার পরিবেশ খুব ভালো । নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো এখানে প্রশাসনের লোক ছাড়াও তাদের নিজেদের লোকজন সবসময় পাহারা দিচ্ছে। তাছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরায় তা মনিটর করা হচ্ছে যে কারণে কোনরকম অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই এখানে।
এছাড়া পশু নিয়ে যাওয়ার জন্য পিকআপ ও ট্রাকের ব্যবস্থা রয়েছে ।
এপ্রিল ৫, ২০২৪
জুন ৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।