এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে একটি বিল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টান মনিপুর গ্রামের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের একটি বিলের মধ্যে মরদেহটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বিজয়নগর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা শুরুতে ধারণা করেছিলেন কেউ পানিতে ডুবে গেছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায়, যুবকের মুখমণ্ডল বিকৃত ও শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে হত্যাকাণ্ডের সন্দেহ আরও ঘনীভূত হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীও তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও এখনো আতঙ্ক বিরাজ করছে।
ডিসেম্বর ২, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।