এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকার আকাশী বিলে টর্নেডোর সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় হঠাৎ আকাশী বিলে ঘূর্ণিঝড় সদৃশ একটি কুন্ডলী আকার নিতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করেন। প্রায় তিন মিনিট স্থায়ী এ টর্নেডো পরে ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়।
গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহীন বলেন, “হঠাৎ কুন্ডলী দেখতে পেয়ে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। পরে সেটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। কোনো ধরনের ক্ষতি হয়নি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, “সকাল ১০টার দিকে টর্নেডোর মতো একটি ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক দেখা দিলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।