এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
দিবসটির শুরুতেই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুক্তিযোদ্ধা সাংসদ, কিশোরগঞ্জ থানা, বিভিন্ন সরকারি ও আধা সরকারি, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকালে কিশোরগঞ্জ স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
মহান স্বাধীনতা জাতীয় দিবসে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামাতে আমির আব্দুর রশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, হাবিবুর রহমান হাবুল, কৃষি অফিসার লোকমান আলম, মৎস্য অফিসার মোকাররম হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন প্রমুখ।
কুচকাওয়াজ অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।