এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
বুধবার (২৬ মার্চ) কুমিল্লার চকবাজারের মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে ইস্পাহানীয়ান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারফাত হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবু সাঈদ মো. সালেহ, শিক্ষানবিশ আইনজীবী মো. মাজেদুল ইসলাম টিটু এবং ইস্পাহানীয়ান পরিবার, কুবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজীবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে 'ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর সভাপতি শারফাত হোসেন বলেন, "আমরা পূর্বেও কুরআনের পাখিদের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছি, তবে এটাই প্রথমবার পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্য বিশেষ আত্মতৃপ্তির বিষয়। আল্লাহ চাইলে, ভবিষ্যতে আমরা সমাজের কল্যাণে আরো কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।"
জুলাই ৪, ২০২৫
জুন ২০, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।