এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী থানা নির্ধারিত দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন। এ সময় থানার পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
পরিদর্শনে তার সফরসঙ্গী ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পরিদর্শনের শুরুতেই অতিরিক্ত ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন এবং অফিসার-ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন, সেবা প্রত্যাশীদের প্রতি সদাচরণ, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।
অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সদস্যদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অক্টোবর ১৬, ২০২৫
অক্টোবর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।