এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়ার সন্দেহে ভয়াবহ এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবী মাকুল বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগমকে মারাত্মকভাবে জখম করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের প: চরবলেশ্বর ওয়ার্ডে নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শহিদুলের মেয়ে সুমনা আক্তার তোয়া জানান, তাঁর বাবা বাড়ির সামনে পুকুরঘাটে বসে ছিলেন। এ সময় স্থানীয় সৌদি প্রবাসী ইউনুস, রফিকুল ইসলাম হাওলাদার, তার ভাই লিটন হাওলাদারসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। বাবার চিৎকারে মা রেহেনা বেগম ও ভাবী মাকুল বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনাস্থলেই শহিদুল ও মাকুলের মৃত্যু হয়। হামলাকারীরা শহিদুলের পুরুষাঙ্গও কেটে ফেলে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
আহত রেহেনা বেগমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, প্রবাস ফেরত ইউনুসের স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য শহিদুলের অনৈতিক সম্পর্ক রয়েছে এমন সন্দেহে পূর্বশত্রুতার জেরে এ নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। তিনি বলেন, ‘ইতোমধ্যে ঘাতকদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
মার্চ ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।