এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে লতব্দী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. শাহজাহান শেখ (৫৮) ও মো. বুলু শেখ (৪১)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণপাড়া মসজিদ রোডের মোক্তার হোসেনের বাড়ির পাশে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিরা গাঁজা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।