এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে রবিবার সকাল ৭টায় ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতিতে এ কথা বলেন।
তিনি আরো বলেন,শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রনা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দুর করে দিয়েছেন। আকাশে এখনও কাল মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয় দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পুজা আসছে, সে ব্যাপারে আমরা সজাগ থেকে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। যাতে কোন মতলববাজ আমাদের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে। ৫ আগষ্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে আপনারা সতর্ক থাকবেন। উলামা এবং ইসলামীদল গুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘাড়ে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুস্কৃতিকারিরা যেন ফাকতালে কোন অঘটন ঘটাতে না পারে শৃংখলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।
এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন,নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী ইব্রাহিম মুনতাজির তাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।