এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে সরকারিভাবে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৬১ জন চাষীর মাঝে ১ হাজার ৫৩৮ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়। এটি ছিল দ্বিতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও প্রান্তিক চাষীরা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, “প্রান্তিক মৎস্য চাষীরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকার তাদের সহায়তায় এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফায় এই সহায়তা প্রদান করা হলো। আগামীতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, বেগমগঞ্জে প্রান্তিক চাষীদের সার্বিক সহযোগিতা ও সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই মৎস্য বিপ্লব গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে মৎস্য দপ্তর।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
শিক্ষা | ১ জুলাই, ২০২৬
জাতীয় | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
বলিউড | ১ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।