এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাদবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিন মন্ডল এবং ডিগ্রীর চর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান মিন্টু ফকির।
সভায় বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, মাটিকাটা ও চাঁদাবাজি প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।