এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন খান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম (টুকু), স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিল্টন মাঝি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহোর আলী মৃধা, এবং দেউলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ফিরোজ কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “নাজিরপুর উপজেলায় পকেট কমিটি মেনে নেওয়া হবে না। আমরা কাউন্সিলের মাধ্যমেই কমিটি গঠন চাই। ৪১টি ওয়ার্ডে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি থাকবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।