এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ কাজ চালানোর অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার লোহাচুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, লোহাচুড়া মৌজায় সদর ইউনিয়ন পরিষদের ৫৬ শতাংশ সরকারি সম্পত্তি রয়েছে। সম্প্রতি এর মধ্যে প্রায় ৭ শতাংশ খালি জায়গা স্থানীয় রহিদুল ইসলাম ও ফাতেমা নামে দুই ব্যক্তি দখল করে ইটের বাড়ি নির্মাণ শুরু করেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়।
শেখ নওশাদ হাসান জানান, "ইউনিয়ন পরিষদের জায়গাটি অবৈধভাবে দখল করে অনুমতি ছাড়াই স্থানীয় কিছু ব্যক্তি স্থায়ী বাড়ি নির্মাণ করছিল। অভিযান চালিয়ে চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে কাগজপত্র যাচাই শেষে ৭ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। এরপর সেখানে সাইনবোর্ড স্থাপন করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের বেদখলে থাকা বাকি সম্পত্তি উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানালেও কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
ডিসেম্বর ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।