এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ভান্ডারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
নবগঠিত কমিটিতে সাবেক আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মোহাম্মদ দেলোয়ার হোসেন বিপ্লবকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ জমাদ্দার ও মোঃ রুহুল আমিন মুন্সিকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, এর আগে বুধবার (৯ জুলাই) উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় শুক্রবারের কাউন্সিল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, “দীর্ঘদিন পর তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে দলের আদর্শে অবিচল থেকে ভান্ডারিয়ায় বিএনপিকে সুসংগঠিত করবো।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।