এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈবুনিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিভিন্ন সময়ে সমাজের ছিন্নমূল, ভূমিহীন ও হতদরিদ্র অবস্থায় পুনর্বাসিত মোট ১১৩১টি পরিবারকে লক্ষ্য করে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত ১৮ জন অভিজ্ঞ প্রশিক্ষক।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন। এর মধ্যে ছিল—ফসল উৎপাদন, বিষমুক্ত ও পরিবেশবান্ধব সবজি ও ফল চাষ, ভার্মিকম্পোস্ট উৎপাদন, গরু মোটাতাজাকরণ, দুধজাত দ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণ, হাঁস-মুরগি ও ছাগল পালন, উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য আহরণ ও প্রজনন ব্যবস্থাপনা, পুঁজি গঠন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা এবং হস্তশিল্পে (ব্যাগ তৈরি) দক্ষতা অর্জন। এছাড়াও শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, “উপকারভোগী পরিবারের চাহিদা অনুযায়ী ১৮টি ভেন্যুতে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। এতে উপকারভোগীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়েছে। এখন তারা নিজেরাই আত্মকর্মসংস্থানে এগিয়ে যেতে পারবে।”
তিনি আরও জানান, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের জীবনমান উন্নয়নের এক নতুন পথ খুঁজে পাবে।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।