ফরিদপুরে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১০:২৫ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভাঙ্গা থানা প্রাঙ্গণে এ প্যারেডের আয়োজন করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

ব্রিফিংকালে প্রধান অতিথি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

এ ছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।

এ সময় ফরিদপুর জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভাঙ্গা থানার সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।