ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৪:৪৫ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ‘পার্টনার ফিল্ড স্কুল—পুষ্টি ও কৃষক সেবাকেন্দ্র’-এর কৃষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী কৃষকদের হাতে সনদপত্র তুলে দেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন। 

কাউলীবেড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জুয়েল রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থী কৃষাণ-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।