নগরকান্দায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, আহত ২

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:০১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, আহত ২

ফরিদপুরের নগরকান্দায় চলন্ত একটি পিকআপের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে পিকআপটির চালক ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির পিকআপটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় শ্রীরামদিয়া এলাকার বদরুজ্জামান মোল্লা তারার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি ছিটকে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও সহকারী গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।