এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ ও ভালো ফলাফলের লক্ষ্যে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু হয়েছে।
আজ ২৩ আগস্ট (রবিবার) বেলা ১১টায় কলেজের ভূগোল ভবনের দ্বিতীয় তলার ২১৫ নম্বর কক্ষে সমাবেশের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম সভার সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী শিক্ষার্থীদের জন্য নিয়োজিত কাউন্সিলরদের সঙ্গে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক তদারকির জন্য প্রতিটি কাউন্সিলরের অধীনে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর পৃথক গ্রুপ গঠন করা হয়েছে। কাউন্সিলরগণ তাঁদের অধীনস্থ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে দিকনির্দেশনা প্রদান করবেন।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাশিদা ইয়াসমীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে অবশিষ্ট সময়ে অভিভাবকদের বাড়িতে তাঁদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হতে হবে।” একই সঙ্গে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্লাসে অনুপস্থিত না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন ও সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, একই ভেন্যুতে আগামীকাল ২৪ আগস্ট ও পরশু ২৫ আগস্ট অভিভাবক সমাবেশের পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হবে।
অক্টোবর ২৩, ২০২৫
ডিসেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।