পোড়া মবিলে চলবে রান্নার চুলা: নগরকান্দায় নতুন উদ্ভাবনে স্থানীয়দের কৌতূহল

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৫ জুলাই, ২০২৬ ১০:৪১ এএম
শেয়ার করুন:
পোড়া মবিলে চলবে রান্নার চুলা: নগরকান্দায় নতুন উদ্ভাবনে স্থানীয়দের কৌতূহল

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পোড়া মবিল দিয়ে ব্যবহারের উপযোগী একটি বিশেষ রান্নার চুলা তৈরি করা হয়েছে। উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে’ তৈরি এই চুলাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুলাটিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে গাড়ির পরিত্যক্ত বা পোড়া মবিল। এই পদ্ধতিতে মাত্র ৫০ টাকার পোড়া মবিল ব্যবহার করে প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত রান্না করা সম্ভব। পরীক্ষামূলক ব্যবহারের অংশ হিসেবে এই চুলায় মাত্র তিন মিনিটে একটি ডিম সেদ্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তৈরিকারকেরা। 

রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক রুবেল জানান, সাধারণ মানুষের রান্নার খরচ সাশ্রয়ের কথা বিবেচনা করেই এই চুলাটি তৈরি করা হয়েছে। মান ও সুবিধা ভেদে প্রতিটি চুলার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। আগ্রহী ক্রেতারা সরাসরি রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে যোগাযোগ করে এই চুলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং এটি সংগ্রহ করতে পারবেন।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সাশ্রয়ী মূল্যের এই প্রযুক্তির ব্যবহার সফল হলে সাধারণ মানুষের রান্নার জ্বালানি খরচ অনেকটাই কমে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।