এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভোগা রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নের আময়পাড়া বাসিন্দাদের জন্য একটি পানির ট্যাংক প্রদান করেছে রুমা জোন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোর কাছে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংকটি হস্তান্তর করেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। প্রতিদিন নিরাপদ পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হতো এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। নতুন পানির ট্যাংক স্থাপনের ফলে তাদের দীর্ঘদিনের এই কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন তারা।
আময়পাড়ার বাসিন্দা কাইংপ্রে ম্রো বলেন,দীর্ঘদিন কষ্টের পর আমরা পানির ট্যাংক পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় আমাদের ভোগান্তি অনেকটাই কমবে।
এসময় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, পাহাড়ের দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের জন্য দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। তাদের কষ্ট লাঘবের লক্ষ্যে রুমা জোনের পক্ষ থেকে এই পানির ট্যাংক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী রুমা জোনের এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অক্টোবর ২৯, ২০২৪
এপ্রিল ১, ২০২৫
আগস্ট ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।