এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি দৌলতপুর সেন্টার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম মাসুম এবং যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম গাজী সুমন, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
জুন ১০, ২০২৪
এপ্রিল ৫, ২০২৫
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৫ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।