এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরও বাড়িয়েছে তেহরান। এই পরিস্থিতির মধ্যেই ওমানের নির্ধারিত নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা ভারতের একটি তেলবাহী ট্যাংকারকে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছে ইরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স’-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জুলাই) হরমুজ প্রণালিতে ওমানের নির্ধারিত নৌপথ ব্যবহারের চেষ্টাকালে ভারতীয় তেলবাহী ট্যাংকারটিকে ফেরত পাঠানো হয়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ওপর মার্কিন হামলা চলার জেরে এই নৌপথে নজরদারি ও কঠোরতা বাড়িয়েছে ইরান।
জানা গেছে, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে গত ২৪ জুন ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ওমান উপকূলের কাছে একটি অস্থায়ী নৌ-করিডোর চালু করে। এই করিডোরটি মূলত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বেতার যোগাযোগের (রেডিও বার্তা) মাধ্যমে এই অঞ্চলের জাহাজগুলোকে ওমানের করিডোর ব্যবহার না করে, ইরান নির্ধারিত নৌপথ ব্যবহারের নির্দেশ দিচ্ছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত হরমুজ প্রণালি পার হওয়া সব কটি জাহাজই শেষ পর্যন্ত ইরানের অনুমোদিত করিডোর ব্যবহার করেছে।
তবে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওমান, আইএমও কিংবা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।