এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আত্রাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে
গতকাল সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ঋণ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ১০:১৫ মিনিটে সমবায়ী ও সুফলভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, ডাঃ মোহাম্মদ খায়রুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল জলিল চকলেট,মোঃ মনজুরুল আলম মঞ্জু ও মোঃ ফারুক বখস্ সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সমবায়ী ও সুফলভোগী প্রতিনিধিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তীতে বিআরডিবি'র পক্ষ থেকে সুফলভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ বিতরণ এবং আপ্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন।
মার্চ ১১, ২০২৫
এপ্রিল ২০, ২০২৫
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৬ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৬ জুলাই, ২০২৬
বান্দরবান | ৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।