এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিয়া রঙের অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার আমলা পুলিশ ক্যাম্পের এসআই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা মোড়ে আফতাব চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিয়া রঙের অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মিরপুর উপজেলার কাকলিদহ গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো. তোফাজ্জেল হোসেন (৪৮), তার ছেলে মো. ওসমান (১৮) এবং আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. সিজান ইসলাম (১৯)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদক কারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় মাদক পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন দেখলেই প্রয়োজন অনুযায়ী তল্লাশি চালানো হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।