এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় পৌরসভা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ১,৫৪০টি পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, স্টোর কিপার জসিম উদ্দীন, অফিস সহকারী আশরাফুল আলম টিটু প্রমুখ।
খোকসা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহাকে সামনে রেখে সরকারি সহায়তার এই চাউল বিতরণে যাতে কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।
অক্টোবর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ভারত | ৩১ আগস্ট, ২০২৬
জাতীয় | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।