এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের বয়স ২০ বছর।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইসরায়েল' এবং 'জেরুজালেম পোস্ট'-এর প্রতিবেদনে দেশটির পুলিশের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই মার্কিন নাগরিক তেহরানের সঙ্গে যুক্ত একজন গোপন এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেই এজেন্টের নির্দেশনা অনুযায়ী তিনি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গার ছবি এবং ভিডিও ধারণ করে পাঠাতেন। প্রতিটি কাজের বিনিময়ে চুক্তি অনুযায়ী তিনি ১০ ডলার থেকে শুরু করে কয়েক শ ডলার পর্যন্ত পারিশ্রমিক নিতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে প্রাথমিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলি আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে।
নিজেদের নাগরিক ইসরায়েলে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও এই বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন।
মার্চ ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।