এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার সঙ্গে অভিমান করে বিষপান করা রুবেল ফকির (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রুবেল ফকির আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের নুরু ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাবা নুরু ফকির ছেলে রুবেলকে বকাঝকা করেন। বাবার বকুনিতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা ঘাস মারার বিষ পান করেন রুবেল। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন দুপুর ১টা ১০ মিনিটে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, যেহেতু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে, তাই এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গ্রহণ করবে।
ইতিমধ্যে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নভেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।