এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের নামে হওয়া নামজারি বাতিল করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসলিমপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, তাঁর বাবা মো. অলিয়ার রহমান পারিবারিক সিদ্ধান্তে ৮০ শতাংশ জমি তাঁকে দানপত্র মূলে লিখে দেন। সেই সূত্রে গত ৬ মে ২০২৬ তারিখে তিনি নামজারির জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় কোনো অগ্রগতি না দেখে তিনি ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর বসতভিটাসহ ওই জমিটি আগেই অন্য একজনের নামে নামজারি হয়ে গেছে।
শহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রতিবেশী শাম কাজী নামের এক ব্যক্তি ২০০৮ সালের একটি ভুয়া দলিল (৭৯১ নম্বর) দেখিয়ে জমিটি নিজের নামে নামজারি করেছেন। ভূমি অফিসে জমা দেওয়া ওই দলিলে তার বাবাকে দাতা হিসেবে দেখানো হলেও, সাব-রেজিস্ট্রি অফিসের মূল দলিলের সঙ্গে এর কোনো মিল নেই। এমনকি দলিলে ব্যবহৃত স্বাক্ষর ও ছবিও তাঁর বাবার নয়।
এ বিষয়ে ভুক্তভোগী দ্রুত সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ড যাচাই-বাছাই করে জালিয়াতির প্রাথমিক সত্যতা পান এবং অভিযুক্তের নামে হওয়া নামজারিটি বাতিল করেন।
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, “তদন্তে জালিয়াতি ও অসঙ্গতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় নামজারি বাতিল করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত শাম কাজীর বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, শাম কাজী পেশায় একজন মাটি কাটার শ্রমিক।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম এ ধরনের ভূমি জালিয়াতির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
অক্টোবর ২১, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৫
মার্চ ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।