এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কলেজপাড়া এলাকায় অবস্থিত হযরত আলী আজগর শাহ (রহ.) ইসলামী একাডেমী মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ এপ্রিল ২০২৬ইং, সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জনাব মো: শাহাবউদ্দিন আহমেদ সভাপতি : আখাউড়া ব্লাড ফাউন্ডেশন, এসময় তিনি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক জনাব মোঃ শিমুল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আখাউড়া ব্লাড ফাউন্ডেশন, জনাব আশিকুর রহমান (রনি) সিনিয়র সহ-সভাপতি: আখাউড়া ব্লাড ফাউন্ডেশন,সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে তবারক বিতরণের মাধ্যমে সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জুন ২৬, ২০২৪
এপ্রিল ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।