এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পর্দা ওঠার আগেই কি নির্ধারিত হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নের নাম? মাঠের লড়াই শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও প্রযুক্তি আর পরিসংখ্যানে এখনই চূড়ান্ত হয়ে গেছে বিজয়ীর নাম। জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের হাই-টেক সিমুলেশন বলছে, ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের সোনালী ট্রফি উঠতে যাচ্ছে পর্তুগালের হাতে।
সাধারণত গেমের ভবিষ্যদ্বাণীকে অনেকে হালকাভাবে নিলেও ইএ স্পোর্টসের ক্ষেত্রে ইতিহাস ভিন্ন। গত দেড় দশক ধরে বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে, তা আসর শুরুর আগেই নিখুঁতভাবে জানিয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং সবশেষ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণী টুর্নামেন্ট শুরুর আগেই হুবহু মিলে গিয়েছিল। টানা চার আসরে শতভাগ সফল থাকার পর এবার তাদের রাডারে ধরা দিয়েছে পর্তুগাল।
যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে ফুটবল বিশ্ব দেখবে এক আবেগঘন মুহূর্ত। ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে এসে সোনালী ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সেও যার গোলক্ষুধা তরুণদের চেয়ে বেশি, ফুটবল বিধাতা কি তাকে দুহাত ভরে দেবেন?
ক্যারিয়ারজুড়ে হাজারো রেকর্ড আর অর্জনে ঝুলি ভরলেও একটি বিশ্বকাপ ট্রফির অভাব রোনালদোকে তাড়িয়ে বেরিয়েছে সবসময়। ইএ স্পোর্টসের প্রেডিকশন সত্যি হলে ক্যারিয়ারের শেষবেলায় এসে চোখের জলে নয়, বরং বিশ্বজয়ের হাসি নিয়ে রাজার বেশে মাঠ ছাড়বেন সিআরসেভেন। এই প্রত্যাশা এখন শুধু পর্তুগিজদের নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি রোনালদো ভক্তের।
এখন দেখার বিষয়, ৪৮ দেশের এই মহাযুদ্ধে বিজ্ঞান আর কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব কি বাস্তবে রূপ পাবে? নাকি মাঠের লড়াইয়ে অন্য কোনো রূপকথা লিখে রাখবে ফুটবল? সব প্রশ্নের উত্তর তোলা রইল সময়ের হাতে।
জুলাই ৪, ২০২৬
আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।