এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার আবজাল মন্ডলহাট এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে খোকন মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে আটকের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, তুহিনুর রহমান খোকন মন্ডলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঠিক কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
চরমাধবদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোকন মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আটকের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিসেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।