এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরিফ সরদার, আউয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নগদ সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লা এবং গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সমস্যায় দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।