এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় থানচি মিনি স্টেডিয়ামে এই জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বালক বিভাগে ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনালে বালিকা বিভাগের প্রথম ম্যাচে নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বলীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালক বিভাগের দ্বিতীয় ম্যাচে ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯-০ গোলের বড় ব্যবধানে বলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সোনা মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ এবং বলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বদানের গুণাবলি তৈরি করে। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।"
সভাপতির বক্তব্যে সোনা মিত্র চাকমা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খুদে ফুটবলারদের দক্ষ করে গড়ে তুলতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে করে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটছে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত শত শত দর্শক ও অভিভাবকরা খুদে শিক্ষার্থীদের এই প্রাণবন্ত ফুটবল নৈপুণ্য উপভোগ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
বান্দরবান | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।