এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং আগামী ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফরিদপুর জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র মজলিসের সভাপতি মাওলানা শামসুল হক এবং সদরপুর উপজেলা শাখার সভাপতি রাইসুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন।
সমাবেশে বক্তারা আহত গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।