এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনকে নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের ফেসবুক পোস্টের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোরশেদুল ইসলাম আসিফ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট করে আসছেন। এসব পোস্টের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম সরুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর পোস্ট করে যাচ্ছেন ।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা সমাবেশ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
অক্টোবর ১২, ২০২৪
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।