এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী সৌদি প্রবাসী আছেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে মোবাইল ফোনে কথাকাটাকাটি ও মানসিক অশান্তির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ঘরের ভীতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে ওই গৃহবধূ নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।