এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ রুমান মিয়া (ওরফে রুমাল মিয়া) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত রুমান মিয়া ওই গ্রামের আক্কাস মিয়ার ছেলে। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) ফরাদ এবং তার সঙ্গীয় ফোর্স সফলভাবে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ওসি রাসুল সামদানী আজাদ জানান, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ রুমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আগস্ট ১০, ২০২৫
আগস্ট ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
হলিউড | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।