এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাব (REHAB)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ বিরতির পর উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে বইছে প্রাণবন্ত হাওয়া। এবারের নির্বাচনে তিনটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় লড়াইটা বেশ জম্পেশ হবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং প্রার্থীরাও দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে এখন পর্যন্ত প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে আছে ‘আবাসন ঐক্য পরিষদ’। বর্তমান কমিটির সফল কার্যক্রম এবং অন্তর্বর্তীকালীন ও নতুন সরকারের সাথে সঠিক সমন্বয়ের কারণে সাধারণ সদস্যরা এই প্যানেলের ওপর বিশেষ আস্থা রাখছেন। বর্তমান প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে গঠিত ২৯ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেলের অন্যতম কাণ্ডারি ও প্রভাবশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলিম উল্যহ। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সদস্যদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা প্যানেলটিকে জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে রেখেছে। এই প্যানেলের অন্য প্রার্থীরাও রিহ্যাবের নীতিগত আমূল পরিবর্তন ও ব্যবসায়িক সংকট নিরসনে দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছেন।
অন্যদিকে, অভিজ্ঞতার ঝুলি নিয়ে লড়াইয়ে আছে সাবেক প্রেসিডেন্ট মোকাররম হোসেন খানের নেতৃত্বাধীন ‘জাগরণ প্যানেল’। পূর্ণাঙ্গ প্যানেল দিতে না পারলেও মোকাররম হোসেন খানের পূর্বের দুই মেয়াদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভোটারদের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। পাশাপাশি নির্বাচনে আধুনিক ভাবনার চমক নিয়ে এসেছেন ড. আলী আফজাল এবং তাঁর প্যানেল ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’। তারা নতুন ও সৃজনশীল পরিকল্পনার মাধ্যমে বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। অভিজ্ঞ বনাম নতুনত্বের এই ত্রিমুখী লড়াইয়ে সাধারণ ভোটাররা বেশ গুরুত্বের সাথে প্রার্থীদের যোগ্যতা বিচার করছেন।
রিহ্যাবের সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচনে জয়ের মূল চাবিকাঠি হবে সরকারের সাথে সুসম্পর্ক রক্ষা এবং আবাসন খাতের বর্তমান জটিলতা নিরসনের সক্ষমতা। যেহেতু এই শিল্পটি দেশের অর্থনীতির একটি মেরুদণ্ড এবং মানুষের মৌলিক চাহিদার সাথে সরাসরি জড়িত, তাই ভোটাররা এমন এক নেতৃত্ব চাচ্ছেন যারা প্রতিকূলতা কাটিয়ে এই শিল্পে নতুন গতি সঞ্চার করবে। এই লক্ষ্যেই আলিম উল্যহ-এর মতো নিবেদিতপ্রাণ প্রার্থীদের সরব উপস্থিতি সাধারণ সদস্যদের মনে নতুন আশার সঞ্চার করছে। এখন শুধু অপেক্ষা ১৮ এপ্রিলের, যেদিন ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে রিহ্যাবের আগামী দিনের নেতৃত্ব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।