এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক যুবদল নেতার গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার মারিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে খাইরুল ইসলামের বাড়ীতে এঘটনা ঘটে। খাইরুল ইসলাম উপজেলার মনিয়ারী ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি গরু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খাইরুল ইসলাম বলেন, বাড়ীর মধ্যে গোয়াল ঘরে গরুগুলো রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাতে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে বাড়ীর মধ্যে প্রবেস করে।এরপর বাড়ীর প্রধান দরজা এবং গোয়াল ঘরের তালা কেটে মাত্র ১মাসের একটি বাছুর রেখে দুটি গাভী চুরি করে নিয়ে যায়।
গাভী দুটি প্রায় পৌনে তিন লাখ টাকা দাম হবে বলে জানান তিনি। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন খাইরুল ইসলাম।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।